ন্যাশনাল ইউনিভার্সিটি কেমন? আমার কি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়া উচিত?
National University নিয়ে কিছু কথা এবং এই কথাগুলো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
আমি কিছু জিনিস লক্ষ্য করেছি যে
১.যারা অনার্স এ পড়ে তারা বলে Professional honours ভালো।
২.যারা Professional honoursএ পড়ে তারা বলে অনার্স ভালো।
তারা তাদের অভিজ্ঞতা থেকেই বলে।
কিন্তু দুই পক্ষ একটা Common কথা বলে যে National University ভালো না, Private University তে পড়া ভালো। ⬅️ এই মন্তব্যের উত্তর আমি নিচে দিয়েছি। ⬇️
আপনার উপর নির্ভর করে যে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়বেন।
একটি ভালো Private University তে পড়তে গেলে আপনার ৪ বছরে ৪০০,০০০ থেকে ১৩,০০,০০০ টাকা খরচ হতে পারে (ইউনিভার্সিটি অনুযায়ী)।
বিশেষ দ্রষ্টব্য : এমন Private University তে পড়বেন না যেটার সার্টিফিকেটের মান একদম নেই। চেষ্টা করবেন আপনি যে Private University তে পড়বেন সেটা যেন বাংলাদেশের মধ্যে Top 10 list এ থাকে।
যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত (মানে আমার মত) তারা National University তেই পড়েন আপনার পছন্দের Subject অনুযায়ী।
এখন অনেক বলতে পারেন যে National University তে অনেক Year Loss হয়। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে হয়তো করোনার জন্য এই সমস্যা হয়েছে আর Year loss হলে হইছে একেবারে পড়ালেখা ছেড়ে দেয়ার থেকে এটা অনেক ভালো।
আপনি চাইলে Diploma ও করতে পারেন বা
সর্বস্ব ত্যাগ করে Private University তে পড়তে পারেন এইটা আপনার ইচ্ছা।
অনেকে বলে National University তে ভালো facility নেই। যেমন: ল্যাব ভালো না, ক্যাম্পাস সুন্দর না ইত্যাদি ইত্যাদ।
আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যত টাকা দেই সেই অনুযায়ী তারা সর্বোচ্চ পড়ানোর চেষ্টা করে। আর এইটাতো Private University না যেখানে আপনি সকল সুযোগ সুবিধা পাবেন।
National University under এ অনেক কলেজ আছে যাদের ল্যাব সুন্দর, ক্যাম্পাস সুন্দর আপনি সেখানে পড়তে পারেন।
আবার অনেকে বলে job sector এ National University শিক্ষার্থীদের কোনো দাম দেয় না,
সব company private University থেকেই employee নেয়।
এই কথাগুলোও সঠিক না।
Job sector দেখবে না যে আপনি কোন University থেকে পড়ালেখা করেছেন। তারা দেখবে আপনার skills। এইটা ঠিক যে তারা prefer করে কিন্তু মূলত তারা আপনার skills ই দেখবে। তাই পড়ালেখার পাশাপাশি নিজেকে গড়ে তুলুন।
কোনভাবেই National University কে খারাপ বলবেন না। এ University না থাকলে আমাদের মত মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ছেলে মেয়েরা পড়া-লেখা করার সুযোগই পেতো না।
National University খারাপ না। আমরা যদি সবাই ভালো result করতাম তাহলে এ দুর্নাম ছড়াতনা।
সবকিছুই আমাদের নিজেদের উপর নির্ভর করে।